জাতীয় নাগরিক পার্টি — NCP

আহাদ শিকদারের১৫ দফা অঙ্গীকার

আধুনিক ও সমৃদ্ধ রাজাপুর–কাঁঠালিয়া গঠন ও জনগণের সামাজিক উন্নয়নের লক্ষ্যে

১৫
দফা অঙ্গীকার
৩+
লক্ষ জনগোষ্ঠী
উপজেলা

"জনতার মার্কা শাপলা কিল — আগামীর রাজাপুর-কাঁঠালিয়া আমরাই গড়ি"

০১
🏙️দফা ০১

পৌরসভায় উন্নীত করা

রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলাকে পৌরসভায় উন্নীত করে শহরের সেবা নিশ্চিত করা হবে।

০২
🏭দফা ০২

শিল্পাঞ্চল ও কর্মসংস্থান

শিল্পাঞ্চল/হিপিজড স্থাপনের মাধ্যমে বাণিজ্যের প্রসার ও স্থানীয় যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

০৩
🏥দফা ০৩

আধুনিক স্বাস্থ্যসেবা

রাজাপুর ও কাঁঠালিয়ার প্রায় তিন লক্ষ জনগোষ্ঠীর জন্য ৫০ শয্যার হাসপাতাল যথেষ্ট নয়। উভয় স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত করে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

০৪
🌾দফা ০৪

কৃষিতে আধুনিক প্রযুক্তি

যুবকদের উৎসাহিত করার পাশাপাশি কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার, উৎপাদনে প্রণোদনা ও কৃষি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কৃষিকে শিল্পে আধুনিকায়ন করা হবে।

০৫
🎓দফা ০৫

বিশ্ববিদ্যালয় স্থাপন

তরুণদের নিজ এলাকায় উচ্চশিক্ষা গ্রহণ, গবেষণা এবং দক্ষ জনসম্পদ হিসেবে গড়ে তুলতে পাবলিক বিশ্ববিদ্যালয় ও টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে।

০৬
🌿দফা ০৬

পর্যটন কেন্দ্র উন্নয়ন

কাঁঠালিয়া এবং রাজাপুর উপজেলা প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। পর্যটন কেন্দ্র গড়ে তোলার উদ্দেশে কাঁঠালিয়া ইকো পার্ক ও রাজাপুরকে মুঘল বিনোদন কেন্দ্র পরিণত করা হবে।

০৭
🏛️দফা ০৭

প্রশাসন সহজীকরণ

সরকারি সেবা সহজলভ্য করে প্রশাসন এবং সাধারণ জনগণের সম্পর্ক উন্নয়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

০৮
✈️দফা ০৮

প্রবাসীদের সামাজিক মর্যাদা

প্রবাসীদের সামাজিক মর্যাদা নিশ্চিত ও প্রবাস ফেরত নাগরিকদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে।

০৯
💊দফা ০৯

প্রতিটি ইউনিয়নে স্বাস্থ্যসেবা

প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত ওষুধ ও যোগ্য জনবল নিশ্চিত করে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

১০
💻দফা ১০

ডিজিটাল দক্ষতা উন্নয়ন

যুবকদের প্রশিক্ষণে কম্পিউটার, ডিজিটাল মার্কেটিং, আইটি কোর্স, ওয়েব ডেভেলপমেন্ট সেন্টার স্থাপন করা হবে। দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত বিদেশগামী জনশক্তি তৈরির ব্যবস্থা করা হবে।

১১
দফা ১১

খেলাধুলা ও যুব উন্নয়ন

উপজেলায় মিনি স্টেডিয়াম এবং ইউনিয়ন সমূহে আধুনিক খেলার মাঠ ও ক্রীড়া অ্যাকাডেমি তৈরি করা হবে, যা মাদক প্রতিরোধ ও শিশু-কিশোরদের সুস্বাস্থ্য নিশ্চিতে বড় ভূমিকা রাখবে।

১২
🌊দফা ১২

নদী ভাঙন রোধ

বিষখালী নদীতে নদী ভাঙন রোধে স্থায়ীভাবে নদী-রক্ষা বাঁধ নির্মাণ করা হবে।

১৩
🏪দফা ১৩

হাট-বাজার উন্নয়ন

উপজেলা এবং ইউনিয়নের বাজার সমূহে টোল ঘর, পানি নিষ্কাশন, পাবলিক টয়লেট ও বর্জ্য-ব্যবস্থাপনা ইত্যাদি উদ্যোগ গ্রহণ করা হবে। প্রতিটি হাট-বাজারে সোলার লাইট স্থাপন করা হবে।

১৪
📱দফা ১৪

তথ্য অ্যাপ তৈরি

রাজাপুর এবং কাঁঠালিয়ার যাবতীয় তথ্য অতিথি, প্রবাসী এবং সাধারণ মানুষের ফিঙ্গে পাওয়ার জন্য অ্যাপ (APP) তৈরি করা হবে।

১৫
🚫দফা ১৫

মাদকমুক্ত সমাজ

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে রাজাপুর ও কাঁঠালিয়ার স্থানীয় জনগণের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ কমিটি ও অভিভাবকদের সচেতন করার লক্ষ্যে মাদকের ভয়াবহতা ভিডিও ক্যাম্পেইনের মাধ্যমে প্রচার করা হবে।

🤝

এই অঙ্গীকার বাস্তবায়নে আপনার সহযোগিতা চাই

রাজাপুর–কাঁঠালিয়ার উন্নয়নে একসাথে কাজ করি। আপনার মতামত ও সমর্থন আমাদের অনুপ্রেরণা।